আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারুণ্যের একতা গড়ে তোলার আহবান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সাতক্ষীরায় মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

পরে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন খুলনার সহকারী পরিচালক মো. রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. সজীব খান সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আরেফিন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. সোয়াইব হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সরকারী পরিচালক মোস্তফা জামান, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কবির, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, প্রভাষক আব্দুল ওহাব আজাদ, সাকিবুর রহমান, অ্যাডভোকেট নাজমুল আরিফ, এনামুল কবির খান, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারুণ্যের একতা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারুণ্যের একতা গড়ে তোলার আহবান

আপডেট সময়: ০৩:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪