আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘হিন্দু-মুসলিম ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’, ‘ভারতীয় আধিপত্য-ভেঙে দাও, রুখে দাও’, ‘আবু সাইদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’, ‘দিয়েছিতো রক্ত-আরও দেব রক্তা, ‘ভারতীয় আগ্রাসন রুখে দেব আমরা’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রজনতা জেগেছে’, ‘দূতাবাসে হামলা, মানবো না আমরা’ প্রভৃতি স্লোগান দেন।

সাতক্ষীরা সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারিক ইসলামের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমরান হোসেন, এ.এইচ. রিফাত হোসেন, বখতিয়ার রহমান, জাস্টিস ফর জুলাই সাতক্ষীরার আহব্বায়ক ইখতেয়ারউদ্দীন, যুগ্ম আহব্বায়ক সায়েম রহমান সিয়াম, সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের আবুহুরায়রা, গণিত বিভাগের ইব্রাহিম হোসেন, প্রাণিবিজ্ঞান বিভাগের রিয়াজ রহমান, অর্থনীতি বিভাগের রায়হান রাফি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সোহাগ হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের ইমরান বাসার, পদার্থবিজ্ঞান বিভাগের সাগর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ভারত দীর্ঘদিন ধরে আমাদের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ নানা ধরনের আগ্রাসন চালিয়ে আসছে। ২৪ এর অভ্যুত্থানে ছাত্র-জনতা শুধুমাত্র হাসিনাকেই লাল কার্ড দেখায়নি, একই সঙ্গে ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনকেও লাল কার্ড দেখিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ থাকব।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ০৩:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪