আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরার কালীগঞ্জে এসিল্যান্ড, কর্মচারীদের উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়ে ৩ ভাইয়ের এ যাত্রায় রক্ষা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

কোন প্রকার লিজ ছাড়া অবৈধভাবে নির্মিত সাইদুর বস্ত্রালয়ের ভবনের ছাঁদ অপসারণ করতে যেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপর হামলা, মারপিটের ঘটনায় অবশেষে ভবন অপসারণ ও ভবন মালিক ৩ ভাইয়ের জনসমক্ষে ক্ষমা প্রার্থনা চেয়ে এ যাত্রায় রেহাই পেয়েছে । অবৈধ ভাবে নির্মিত বাকি ভবন গুলো ১ মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে বাকি অবৈধ ভবনের উপর অভিযান চলমান থাকবে বলে উপজেলা প্রশাসন ঘোষণা করেছে ।

গতকাল বুধবার( ৪ ডিসেম্বর) বেলা ১২ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, সেনা সদস্য ও থানা পুলিশের উপস্থিতিতে নাজিমগঞ্জ বাজারে অবৈধভাবে নির্মিত সাইদুর বস্ত্রালয়ে অভিযানের সময় এ ঘটনা ঘটে ।
ওই সময় অবৈধভাবে নির্মিত ভবন গুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । অভিযানের সময় অবৈধ ভবন মালিক সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, মনিরুল ইসলাম উপস্থিত হয়ে শত শত মানুষের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ,সহকারী কমিশনার (ভূমি ) অমিত কুমার বিশ্বাস এবং সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহার নিকট গত মঙ্গলবারের কর্মকাণ্ড নিয়ে লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করে ক্ষমাপ্রার্থনা করলে তাদেরকে রেহাই দেওয়া হয়।
ওই সময় এসিল্যান্ডের উপরে হামলায় জড়িত ব্যক্তিরাও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ক্ষমাপ্রার্থনা করেন । লিজ গ্রহণ ছাড়া অবৈধভাবে দোকান ঘর নির্মাণ ও ছাদ ঢালাই করার ঘটনায় স্থানীয় বসন্তপুর (ভূমি) অফিসের তহশীলদার এবং সহকারী কমিশনার( ভূমি)র নিষেধ অমান্য করে রাতারাতি ছাদ ঢালাই দিয়ে ভবন নির্মাণ করে ।

উক্ত ভবন অবসরণের জন্য নোটিশ প্রদান করে গত মঙ্গলবার অপসারণ করতে গেলে ভবন মালিক সাইদুল ইসলাম ,সিরাজুল ইসলাম এবং মনিরুল ইসলামের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন দিয়ে ভবন অপসারণ কাজে বাধা ছাড়াও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত বিশ্বাস ও কর্মচারীদের উপর হামলা ও মারপিট করে তাড়িয়ে দেয় । পরে বিষয়টি নিয়ে সাইদুল গং ভাড়াটিয়া অর্ধ শতাধিক নারী-পুরুষ ভাড়া করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে নিয়ে বিক্ষোভ করে উল্টো দোকান লুটপাটের অভিযোগ আনে ।
উক্ত ঘটনায় সরকারি কাজের বাধা দেওয়ায় মামলার প্রস্তুতির খবর জানতে পেরে রাজনৈতিক, ব্যবসায়ি ও সেনা ক্যাম্পের কর্মকর্তাদের হস্তক্ষেপে গতকাল অবৈধ ভবন অপসারণ করা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা থেকে রেহাই দেওয়া হয়। এবিষয়ে অভিযুক্ত সাইদুর বস্ত্রালয়ের মালিক সাইদুর রহমানের নিকট অবৈধ ভবন নির্মানের বিষয়টি জানতে চাইলে তিনি কোন বক্তব্য নিতে রাজি হয়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরার কালীগঞ্জে এসিল্যান্ড, কর্মচারীদের উপর হামলার ঘটনায় ক্ষমা চেয়ে ৩ ভাইয়ের এ যাত্রায় রক্ষা

আপডেট সময়: ০৩:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪