আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়ন দাবিতে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় উন্নয়নমূলক বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা চত্বরে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তালা উপজেলায় একটি আধুনিক ভূমি অফিস স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালুর পাশাপাশি তালাকে পৌরসভায় রূপান্তরের জোর দাবি জানান।

উপজেলা নাগরিক কমিটি ও তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম এর সভাপতিত্বে ও উপজেলা নাগরিক কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউ্দীন জোয়াদ্দার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই,নাগরিক কমিটির সহ-সভাপতি ডাঃ জাকির হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, গাজী শহিদুল্লাহ, ইউপি সদস্য শেখ আব্দুল রাজ্জাক, শিক্ষক মিজানুর রহমান, এলাকাবাসীর পক্ষে আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মহিউদ্দীন প্রমুখ।

পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল মাধ্যমে জেলা প্রশাসকের কাছে তালা উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, “তালা উপজেলায় উন্নয়ন কাজ পিছিয়ে থাকায় সাধারণ জনগণ নানান সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে মুক্তি পেতে দ্রুত খাল খনন এবং টিআরএম প্রকল্প চালু করতে হবে।”

তারা আরও বলেন, “উপজেলা ভূমি অফিস স্থাপন না থাকায় জনগণকে বিভিন্ন জমিজমা সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া, তালাকে পৌরসভায় উন্নীত করলে নাগরিক সুযোগ-সুবিধা আরও বাড়বে।” মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

জলাবদ্ধতা থেকে মুক্তিসহ অবকাঠামোগত উন্নয়ন দাবিতে মানববন্ধন

আপডেট সময়: ০৩:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪