আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তালায় ভোক্তা অধিকারের অভিযান, ভেজাল দুধ ব্যবসায়ীকে জরিমানা!

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ভোক্তা অধিকারের অভিযানে এক ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার ভোক্তা অধিকারের একটি দল উপজেলার জাতপুর বাজারে অভিযান পরিচালনা করে এই ব্যবসায়ীকে আটক করেন।

জানা যায়, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমারের ছেলে সুকান্ত ঘোষ দীর্ঘদিন ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। সে মঙ্গলবার সকালে ৭ ক্যান দুধ বিক্রয়ের জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোক্তা অধিকারের একটি অভিযানিক দল তালার জাতপুর বাজারে তাকে দুধ সহ আটক করে। এসময় ক্যানের দুধ পরীক্ষা করে ২ টি ক্যানে ৬০ কেজি গ্লুকোজ মিশ্রিত দুধ পায়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মো. আব্দুল মতিন, সাতক্ষীরা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, নিরাপদ খাদ্য কত্তৃপক্ষের অফিস স্টাফ মেহেদী হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেসেঞ্জার মো. জিল্লুর রহমান। তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর শরিফ মো. আব্দুল মতিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

তালায় ভোক্তা অধিকারের অভিযান, ভেজাল দুধ ব্যবসায়ীকে জরিমানা!

আপডেট সময়: ০৩:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪