আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরায় র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রেও যৌথ আয়োজনে বেলা ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক আয়শা খাতুন, সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসার মুর্শীদুল হক, সাতক্ষীরা প্রতিবন্ধী সবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মো. তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেখার দায়িত্ব সরকার ও সমাজের বিত্তবানদের। যারা প্রাপ্য নয় তারা যেন প্রতিবন্ধী কার্ড না পায়। অনিয়ম করে কেউ কার্ড পেলে তা বাতিল করা হবে।

তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জীবিকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহণ করলে তারা দেশের সম্পদ হবে। রাস্তা দেখলে কি উন্নয়ন হওয়ার কথা বলা যায়। কথার সাথে কাজের মিল থাকতে হবে। অবহেলিতদের অবশ্যই স্বাবলম্বী করতে হবে। উল্লেখ, ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ১৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমীন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

আপডেট সময়: ০৩:৪১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪