আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিজিবি’র পৃথক অভিযানে পাঁচলাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

সীমান্তে বিজিবির কঠোর নজরদারির পরও থামছে না চোরাচালানী। প্রায় প্রতিদিন সাতক্ষীরা সীমান্তের কোন না কোন এলাকা থেকে আটক হচ্ছে ভারতীয় চোরাচলানী পণ্য। রোববার (১ডিসেম্বর) প্রায় ২০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচলানী মালামাল আটকের পর সোমবার (২ ডিসেম্বর) আরো ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা, তলুইগাছা ও চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট হতে সোমাবর (২ডিসেম্বর) চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি চান্দুড়িয়া বিওপি’র সদস্যরা কলারোয়ার কাদপুর হতে ৬ বোতল ভারতীয় মদ, ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা ভাদিয়ালী মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ, বৈকারী বিওপির সদস্যরা সদর থানার ঈদগাহ নামক স্থান হতে এক লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল ঝাউডাঙ্গা পাকা রাস্তা হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় তালা চাবি, চান্দুড়িয়া বিওপি’র সদস্যরা কলারোয়ার কাদপুর হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

এছাড়া বাঁকাল চেকপোষ্ট এলাকায় গাড়ী তল্লাশী করে ১৫ হাজার টাকার ভারতীয় শাড়ী এবং ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা ভাদিয়ালী মাঠ হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট সিজার মূল্য চার লাখ পঁচাত্তর হাজার টাকা। সূত্র আরো জানায় চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

বিজিবি’র পৃথক অভিযানে পাঁচলাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময়: ১২:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪