আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনের মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে রবিউল ইসলাম (৩৫) নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। রোববার (১ ডিসেম্বর) সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের কলাগাছিয়া খাল থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত জেলে রবিউল ইসলাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের নীলডুমুর গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে।

সহকর্মীদের বরাত দিয়ে অপহৃত জেলের স্বজনরা জানান, রবিউল ইসলাম শনিবার সকালে বুড়িগোয়ালীনি স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। অপর এক সহযোগীকে নিয়ে কলাগাছিয়া খালে কাঁকড়া শিকারের সময় রোববার সকালে সশস্ত্র তিন ব্যক্তি অস্ত্রের মুখে রবিউলকে অপহরণ করে নিয়ে যায়। এসময় নিজেদের মজনু বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পরবর্তীতে বাড়িতে যোগাযোগ করে বিকাশে মুক্তিপণের টাকা গ্রহণ করবে বলেও জানিয়ে দেয় তারা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জে এড হাসানুর রহমান জানান, সুন্দরবনে কোন ছেলেকে অপহরণের বিষয় কেউ তাদেরকে অবহিত করেননি। তবে সম্প্রতি সময়ে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সাতক্ষীরার শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, অপহরণের শিকার জেলে পরিবারের কেউ থানায় কোন অভিযোগ করিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সুন্দরবনের মুক্তিপণের দাবিতে জেলে অপহরণ

আপডেট সময়: ০৪:২৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪