আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

বিজিবি সদস্যরা সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। রোববার (১ ডিসেম্বর) ভোমরা, গাজীপুর, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদি বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন গাজীপুর বিওপি’র বিজিবি সদস্যরা সদর থানার বেলতলা হতে ২৫০ পিস ইয়াবা আটক করে। কালিয়ানী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া থেকে ৬ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ভাগাডাঙ্গার মোড় হতে ১০ বোতল ভারতীয় মদ, হিজলদি বিওপির সদস্যরা কলারোয়ার বড়ালী হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

অপরদিকে ভোমরা বিওপির সদস্যরা পৃথক তিনটি আভিযানে সদর থানার ঘোষপাড়া, লক্ষীদাড়ী এবং ফলমোড় এলাকা হতে ভারতীয় শাড়ি, ক্রীম, মলম, কম্বল, শাল চাদর, মোটরসাইকেলের টায়ার ও টিউব আটক করে। কালিয়ানী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির সদস্যরা চিলমারী বিল থেকে ৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা চারাবাড়ী হতে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, কাকডাংগা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক কলারোয়ার ভাগাডাঙ্গার মোড় এবং গেড়াখালীর মাঠ হতে ১০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং ৪৮ হাজার টাকার ভারতী শাড়ি আটক করে।

এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার চান্দা ব্রীজ হতে ২৭ হাজার টাকার আগরবাতী আটক করে। সর্বমোট সিজার মূল্য ১৯ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এসব অবৈধ মালামাল নাটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগণ সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট সময়: ০৪:২২:২৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪