আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চোরাচালান বিরোধী অভিযানে চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনস্থ কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় চার লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছে শশ্মান নামক স্থান হতে ৪ বোতল ভারতীয় মদ আটক করে।

কাকডাঙ্গা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছে কলারোয়ার কূটিবাড়ী নামক স্থান হতে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে। এসময় মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্তের শ্মশান নামক স্থান হতে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি অভিযানে সদরের ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে বাস তল্লাশী করে ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে। বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মালামালের দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

চোরাচালান বিরোধী অভিযানে চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময়: ০৪:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪