আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোমরা বন্দর দিয়ে এসেছে ২২ ট্রাক আলু ও পেঁয়াজ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে দেশে ৭ ট্রাক পেঁয়াজ ও ১৫ ট্রাক আলু প্রবেশ করছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ বন্দর দিয়ে ভারত থেকে এ আলু-পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশ করে। বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিককারক মো. মোহসিন বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২ ট্রাকে আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনও ৩০ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যার আগে এগুলো বাংলাদেশে আসতে পারে।

তিনি আরো বলেন, বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিং করা পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোনো স্লট বুকিং করা যাচ্ছেনা। এ জন্য আগামী কয়েক দিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ভোমরা বন্দর দিয়ে এসেছে ২২ ট্রাক আলু ও পেঁয়াজ

আপডেট সময়: ০৪:১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪