আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ডা শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা আয়োজনে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় অন্যান্যের মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী মাহবুব আলম, শহর আমীর জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলমসহ শাতাধিক গণমাধ্যম কমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয় মাঠে দুপুর ২ টায় শুরু হবে সাতক্ষীরা জামায়াতের কর্মী সম্মেলন। সমাবেশে লক্ষাধীক কর্মী অংশ নেবেন। সংবাদ সম্মেলনে সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল জানান, বিগত ৫ আগস্ট ২৪ এর ছাত্র—জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। দেশে নানা বিষয়ে সংস্কারের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকার, দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিগত দিনে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৩ বছরে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। দেশবাসি স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে একটি ফ্যাসিবাদি সরকার জগদ্দল পাথরে মত জাতির ঘাড়ে চেপে বসেছিল। এসময় বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদীর ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির আদেশ ও পরবর্তিতে আমৃত্যু জেল এবং কারাগারেই তার শাহাদাত বরণ, দেশব্যপী গণহত্যা, খুন, গুম, কথিত আয়নাঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করে পৈশাচিকতার চরম পরাকাষ্ট দেখানো হয়েছে। পাশাপাশি ২০১৪, ২০১৮, ২০২৪ ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে উপেক্ষা করে একগুয়েমী, দাম্ভিকতা ও স্বৈরাচারীভাবে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে।
এই কালো অধ্যায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রায় ৩৬ জন নেতা—কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। নয় শতাধিক মামলায় লক্ষাধিক নেতা—কর্মীকে আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, তিন শতাধিক বাড়ি—ঘর, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। গত জুলাই—আগস্টের ছাত্র—জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে। প্রায় দেড় যুগ পরে আমরা সাতক্ষীরার আপমর জনতার পাশাপাশি সাংবাদিক বন্ধুদের নিয়ে আপনাদের প্রিয় প্রেস ক্লাবে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছি।
সুপ্রিয় সাংবাদিকবৃন্দ ও সচেতন সাতক্ষীরাবাসীঃ এমতপ্রেক্ষিতে আমরা আপনাদের জানাচ্ছি যে, আগামী ৩০ নভেম্বর শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মুহতারাম ডা. শফিকুর রহমান সাতক্ষীরা সফর করবেন। এ সফর উপলক্ষে ৩০ নভেম্বর সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজ এবং মোসলেমা আদর্শ একাডেমীর ময়দানে রুকন (সদস্য) সম্মেলন এবং দুপুর ২.০০ টা থেকে ৪.০০ টা পর্যন্ত সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পরে এ ধরনের উন্মুক্ত সম্মেলন জেলা জামায়াতে ইসলামী আয়োজন করতে পারায় সাতক্ষীরাবাসির মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা করি, কর্মী সম্মেলনে লক্ষাধিক নেতা—কর্মীর সমাবেশ ঘটবে। এমতাবস্থায় উক্ত প্রোগ্রাম সফল বাস্তবায়নের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাতক্ষীরা পৌরসভা, সাংবাদিক বন্ধুগণ, পরিবহন সেক্টরের দায়িত্বশীল ও শ্রমিকবৃন্দ তথা সমগ্র সাতক্ষীরাবাসিকে সার্বিক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ডা শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৪:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪