আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় শিক্ষার্থীকে পিটিয়ে বেত ভাঙ্গলেন প্রধান শিক্ষক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

সাতক্ষীর জেলার সদর উপজেলার বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম আজহারুজ্জামান মুকুলের বিরুদ্ধে শিক্ষার্থীকে বেদড়ক মারপিটের অভিযোগ উঠেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা খবরাখবর নেন। গত বৃহস্পতিবার স্কুল চলাকালিন সময়ে এ ঘটনা ঘটে।মারপিটের শিকার শিক্ষার্থী হলেন, সাতক্ষীরা সদরের ভাটপাড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে তনয় হোসেন (১৪)। সে বল্লী মাধ্যমিক মুজিবুর রহমান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। শিক্ষার্থীর বাবা আজহারুল ইসলাম জানান, খুব তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে স্কুল চলাকালীন সময়ে তার ছেলেকে সবার সামনে বেদড়ক মারপিট করে বেত ভেঙ্গে ফেলেন প্রধান শিক্ষক মুকুল। পরবর্তীতে তার সহপাঠীরা মিলে স্কুলে প্রতিবাদ করেন। স্কুল থেকে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানান, তুচ্ছ ঘটনা দিয়ে বেদড়ক মারপিটের ঘটনাটি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা জেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের প্রধান শিক্ষকের কাছে ফোন করে বিষয়টি জানার চেষ্টা করেন। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জান মুকুল জানান, বিদ্যালযয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রীকে কেন্দ্র করে বিষয়টি সূত্রপাত হয়। বিদ্যালয়ের শৃঙ্খলা বজায়ের স্বার্থে শিক্ষার্থীকে উত্তম মাধ্যম দেওয়া হয়। এঘটনাটি মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জেনেছেন, তাদেরকে আমি বিষয়টি বুঝিয়ে বলেছি। তাছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর মা এই প্রতিষ্ঠানের ছাত্রী ছিলেন তার সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছি। সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র জানান, অষ্টম শ্রেণীর একটি মেয়েকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বিষয়টি জানামাত্র প্রধান শিক্ষককে ফোন করা হয়। একই সাথে বিদ্যায়ের সভাপতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অবহিত করা হয়। শুনেছি ভুক্তভোগীর পরিবার প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ জানান, এ বিষয়ে অভিভাবকরা মিটমাট করে নিয়েছেন শুনেছি। তবে শিক্ষার্থীর বাবা-মাকে বলা হয়েছে লিখিত অভিযোগ দিতে, অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আদরুজ্জামান মুকুলের বিরুদ্ধে সরকারি পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ উঠেছে। গত রোববার (১৭ নভেম্বর) বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরী থেকে চলতি বছর সহ পূর্ববর্তী বছরের সরকারি পাঠ্যপুস্তক বিক্রি করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের লাইব্রেরিয়ান রেবেকা সুলতানা জানান, বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মচারী একত্রে পাঠ্যপুস্তক বিক্রি করেছেন। পূর্ববর্তী বছরের পুরাতন বইসহ বেশ কিছু বই বিক্রি করা হয়। নতুন শিক্ষা বর্ষের বই বিক্রি হয়েছে কিনা সে বিষয়টা জানা নেই । সমস্ত বই বস্তায় করে ক্রেতারা নিয়ে গিয়েছেন। এ বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন আমি দুই-তিনটি করে আঘাত করেছি কিন্তু আপনারা যেটি শুনেছেন, বিষয়টি তেমন নয়। তার মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজারুজ্জামান মুকুল; এব্যাপারে জেলা শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় শিক্ষার্থীকে পিটিয়ে বেত ভাঙ্গলেন প্রধান শিক্ষক

আপডেট সময়: ০২:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪