আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতে পাচারকালে দুটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) বেল সাড়ে ১২ টার দিকে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। অটক স্বর্ণ চোরাকারবারির নাম মোঃ তজিবুর রহমান (৪৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপি’র একটি টহলদল দুপুরে সেখানে গোপনে অবস্থান নেয়। এসময় বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা শহর হতে ভাদিয়ালী সীমান্তে গমনকালে মোটরসাইকেল চালক তজিবুর রহমানকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কোমরের বাম পার্শ্বে প্যান্টের সাথে কালো কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৪০ গ্রাম ৮১০ মিলিগ্রাম। যার মূল্য ৬৪ লক্ষ ৬৫ হাজার ৩৮৪ টাকা।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছে বিজিবি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

আপডেট সময়: ০১:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪