আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইসলামকাটি ইউনিয়ন পরিষদ হতে মনোহরপুর ঋষিপাড়া পর্যন্ত রাস্তাটি মরণফাঁদে পরিণত,দেখার কেউ নেই

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ থেকে মনোহরপুর ঋষিপাড়া পর্যন্ত রাস্তাটি যেন মরন ফাঁদে পরিণত হয়েছে। পথচারী ও যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় এই রাস্তাটি খানাখন্দকে পরিনত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, এই রাস্তাটি চলা চলের এতটাই অনুপযোগী হয়ে পড়েছে প্রতিদিন কোনা না কোন স্থানে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। স্থানীয়রা জানান এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।
পথচারী কাজিডাঙ্গা গ্রামের গফফার মোড়ল,ভবানীপুর গ্রামের শফিকুল ইসলাম, প্রশান্ত ব্যানার্জী, আতাউর রহমান বলেন, আমাদের এই এলাকাটি বন্যা কবলিত এলাকা ঘোনা, নারানপুর, কাজিডাঙ্গা, ভবানীপুর, খরাইল, বারাত গ্রামের রাস্তার উপরে প্রতিবছর ১ থেকে ২ ফুট পানি জমে থাকে যে কারণে রাস্তাটি এই খানাখন্দকে পরিণত হয়েছে।এই রাস্তাটি সংস্কার হওয়া খুবই প্রয়োজন।

পথচারী ঘোনা গ্রামের হযরত সরদার বলেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাহেবের আমলে এই রাস্তাটি প্রথমে নির্মাণ করা হয়। তারপর বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৭ বছর বছর পর্যন্ত কোন সংস্কার হয়নি। তাই দ্রুত এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। রাস্তাটি একটি জনবহুল রাস্তা হলেও দায়িত্বে যারা আছেন এই রাস্তাটি কারোর কখনো চোখে পড়েনি। এলাকাবাসী আরও বলেন ৫ বছর এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ১০ বছর এমপি এ্যাডঃ মোস্তফা লুৎফুল্লাহ তালা-কলারোয়া ১ আসনের এমপি ছিলেন কখনো আমাদের খোজ খবর রখেনি কখনো দেখেনি আমরা কেমন আছি। আমাদের রাস্তাঘাট আছে কি নেই তার কোন প্রকার খোঁজ খবর রাখেনি।
তালা থেকে এই রাস্তা দিয়ে পাটকেলঘাটা যাওয়া অতি সহজ হওয়ার কারণে এই রাস্তাটি সব সময় বহু মানুষ চলাচল করে। এই রাস্তাটির ব্যাপারে ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুকের নিকট জানতে চাইলে তিনি বলে, আমি এই রাস্তাটি নিয়ে বহু জায়গায় কথা বলেছি আপনাদের লেখনীর মাধ্যমে রাস্তাটির কথা তুলে ধরলে আমাদের কাজ করা সহজ হবে। এলাকাবাসীর দাবি এই রাস্তাটির দ্রুত সংস্কার করা হোক।

এই রাস্তাটির বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার এই প্রতিবেদককে জানান, আমি দেখেছি এই রাস্তাটি আসলেই সংস্কার করা খুবই প্রয়োজন, উদ্ধর্তন কর্মকর্তাকে বলে রাস্তাটি দ্রুত সংস্কার করার ব্যবস্থা করবো।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ইসলামকাটি ইউনিয়ন পরিষদ হতে মনোহরপুর ঋষিপাড়া পর্যন্ত রাস্তাটি মরণফাঁদে পরিণত,দেখার কেউ নেই

আপডেট সময়: ০২:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪