আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জমি না দেওয়ায় মিথ্যা মামলায় হয়রানি: প্রতিবাদের সংবাদ সম্মেলন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় রেকর্ডীয় জমি থেকে চলাচলের রাস্তা দেওয়ার পরও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে নজরুল ইসলাম জানান, তার শ্বশুর আকবর আলী গাজী মানবিক কারণে নিজের রেকর্ডীয় সম্পত্তি থেকে এক শতকের বেশি জমি দিয়ে প্রতিবেশী গোলাম রসুলের জন্য চলাচলের রাস্তা তৈরি করেন। তবে এতে গোলাম রসুল খুশি না হয়ে আরো তিন হাত জমি দাবি করেন। শ্বশুর আকবর আলীর মাত্র ৭ শতক জমি থাকায় ওই দাবি পূরণ করা তার পক্ষে সম্ভব হয়নি। এ নিয়ে বিরোধ তীব্র হয়। গত ১৫ নভেম্বর গাছের ডাল কাটাকে কেন্দ্র করে গোলাম রসুলের নেতৃত্বে তার ছেলে ছাকিব হাসান, ভাই ইন্নাছ সরদার, স্ত্রী আছমা খাতুন, বোন আনঞ্জুয়ারা খাতুনসহ ১০-১২ জন মিলে নজরুল ইসলামের শ্বশুর আকবর আলী, শাশুড়ি রাশিদা খাতুন, স্ত্রী সুফিয়া খাতুন ও শালিকা মাসকুরা খাতুনকে মারধর করে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে গোলাম রসুল ও তার সহযোগীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও সেখানেও গোলাম রসুলের সহযোগীরা বাধা দেয় বলে অভিযোগ করেন নজরুল। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম জানান, ঘটনার পর গোলাম রসুল স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় কল্পিত গল্প তৈরি করে তার শ্বশুর আকবর আলীসহ পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাকেও আসামি করা হয়েছে, যদিও তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি অভিযোগ করেন, দেবহাটা থানা পুলিশ কোনো তদন্ত ছাড়াই ওই মিথ্যা মামলা রেকর্ড করেছে। ইতোমধ্যে মামলার আসামি হিসেবে প্রতিবেশী ফজলেম মিস্ত্রি ও মাসকুরাকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলেম মিস্ত্রির সঙ্গে তাদের কোনো সম্পর্ক না থাকলেও তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। নজরুল ইসলাম সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার এবং ন্যায়বিচারের জন্য দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় জমি না দেওয়ায় মিথ্যা মামলায় হয়রানি: প্রতিবাদের সংবাদ সম্মেলন

আপডেট সময়: ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪