আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কপোতাক্ষ নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া শ্মশান এলাকার কপোতাক্ষ নদী থেকে রাবেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা নদীর ধারে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। নিহত বৃদ্ধা তালা উপজেলার কুমিরা গ্রামের সবুজ পল্লী এলাকারর মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। গত মঙ্গলবার সকালে নিখোঁজ হন তিনি। নিহতের ছেলে আব্দুর রহিম বলেন, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বাসা থেকে হারিয়ে যায় তার মা রাবেয়া বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপর সামজিক যোগাযোগ মাধ্যম, মাইকিংসহ আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করে সন্ধ্যান মেলনি তার। শুক্রবার সকালে ফেসবুকে দেখি যে কপোতাক্ষ নদের ধারে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে তাই ঘটনাস্থলে এসে দেখি মায়ের লাশ।

তিনি আরো বলেন, মায়ের মুখমন্ডল দেখে চেনার উপায় নেই শরীর ও ফুলে গেছে। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতে রবারে চুরি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে তখন নিশ্চিত হয়েছি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

কপোতাক্ষ নদ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট সময়: ০২:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪