আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত থেকে দুই নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার(২১ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমন্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার রুপসা এলাকার মহাতাব উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (২৫) ও যশোরের অভয়নগর উপজেলার ছিদ্দিপাশা গ্রামের মুজিবর পাটোয়ারির মেয়ে জোসনা আক্তার (৩২)।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার কালিয়ানি সীমান্ত দিয়ে কয়েকজন নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বিওপির হাবিলদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের শিকড়ি গ্রামের মো.সাইফুল্লাহ’র বাড়িতে অভিযান চালায়।

এসময় অবৈধভাবে ভারত যাওয়ার প্রস্তুতিকালে সেখান থেকে উক্ত দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে, এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি। বিজিবি অধিনায়ক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২

আপডেট সময়: ০২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪