আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন সাবিনা, মাছুরা ও আফঈদাকে গণসংবর্ধনা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় সাতক্ষীরার এই তিন কৃতি খেলোয়াড়ের হাতে সংবর্ধনা স্মারক ও প্রাইজমানি হিসেবে ১ লাখ টাকা করে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, ফুটবল কোচ ও আফঈদা খন্দকার প্রান্তির বাবা খন্দকার আরিফ হোসেন প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীন বলেন, আমরা মাঠে বেশি বেশি খেলা করি, তাই মাইক্রোফোনে কম কথা বলতে পারি। খেলাই আমার জীবনের সব। খেলাকে ভালোবেসেই আজকে এখানে। আপনাদের সমর্থন খেলায় আমাদের অনুপ্রেরণা দেয়। আমি চাই পরবর্তী প্রজন্মও অনুপ্রাণিত হোক।

অধিনায়ক সাবিনা খাতুন আক্ষেপ করে বলেন, শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দুঃখজনক। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাছুরা-প্রান্তিদের উঠিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নেই। আমরা চাই আমাদের মতো সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক। এজন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, ফুটবলের পাশাপাশি যেন অন্যান্য খেলাকে প্রাধান্য দিয়ে সঠিক পরিচর্যা করা হয়।

তিনি আরও বলেন, আমাদের সাফল্যের পেছনে পুরো জাতির দোয়া এবং পরিবারের সমর্থন ছিল। সাতক্ষীরার মানুষ সবসময় আমাদের পাশে থেকেছে। আপনাদের এই ভালোবাসা আমাদের আরও বড় স্বপ্ন দেখতে সাহস যোগায়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।

এসময় সাতক্ষীরার খেলোয়াড়দের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত, সাফ জয়ের পর বৃহস্পতিবার সকালেই সাতক্ষীরায় পা রাখেন সাবিনা, মাছুরা ও আফঈদা খন্দকার প্রান্তি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন সাবিনা, মাছুরা ও আফঈদাকে গণসংবর্ধনা

আপডেট সময়: ০২:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪