আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে দশম গ্রেড প্রদান ও দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুসহ ছয় দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (২০ নভেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হলো, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক পরিদপ্তর স্থাপন, বিএসসি ও এমএসসি কোর্স চালুসহ স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালুকরণ, পেশাগত দক্ষতা ও উন্নয়ন নিশ্চিতে টেকনোলজি কাউন্সিল প্রতিষ্ঠা এবং বেসরকারি খাতে কর্মরত টেকনোলজিস্টদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টিতে উদাসীনতা, পদোন্নতি ও বদলির সুযোগ না থাকায় মেডিকেল টেকনোলজিস্টরা কর্মজীবনে উৎসাহ হারাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকা উচিত। অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিস্টদের কেবল এক শতাংশ আছে। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছে না। মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করা হয়।মানববন্ধনে স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীসহ পেশাজীবীরা একাত্মতা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

আপডেট সময়: ০২:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪