আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় স্বর্ণের গহনাসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় আন্তঃবিভাগীয় ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কালীগঞ্জের কৃষ্ণনগর গ্রামে নিজের বাড়ি থেকে লুন্ঠিত স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। আটক ডাকাত দলের সদস্যের নাম মো. রেজাউল করিম (৪৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বরকতুল্লাহ গাজীর ছেলে।

সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি রেজাউল করিমের প্রকাশ্য কোন জীবিকা কিংবা পেশা নাই। সে আন্তঃ বিভাগীয় ডাকাত চক্রের অন্যতম মাস্টারমাইন্ড। আন্তঃ বিভাগীয় ডাকাত চক্রের সাথে সম্পৃক্ত থেকে সাতক্ষীরা জেলাসহ খুলনা বিভাগীয় অন্যান্য জেলার বিত্তশালী ব্যক্তিদের সনাক্তপূর্বক লক্ষ্য স্থির করে ডাকাতি করে। তাকে ১৮ নভেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা জেলার সাভার রেডিও কলোনী হতে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তী মোতাবেক ১৯ নভেম্বর ভোর রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর কৃষ্ণনগর গ্রামের তার নিজ বসতবাড়ীর রান্নাঘরের মধ্যে মাটির নিচে হতে সাতক্ষীরা সদর থানার মামলা করা হয়। এই ঘটনায় লুট হওয়া ১ভরি ৬ আনা ওজনের একটি স্বর্ণের গলার হার ও এক ভরি ওজনের এক জোড়া হাতের বালা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতাসহ সর্বমোট ২৩ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় স্বর্ণের গহনাসহ ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪