আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময়

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা এই সভার আয়োজন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন দুদক খুলনার সহকারি পরিচালক মো. জাহিদ ফজল, উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, দেশ ও জাতির উন্নয়নে দুর্নীতি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আমার অবস্থান সব সময় দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি প্রতিরোধে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে সততার বিকল্প নেই। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন সততা স্টোরের মাধ্যমে সততা চর্চার অভ্যাস গড়ে তুলছে।

এসময় উপস্থিত ছিলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র (টিটিসির) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, ব্রেকিং দ্য সাইলেন্স অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম, সাকিবুর রহমান, অ্যাডভোকেট মনিরউদ্দিন, সদস্য বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে পরিচালিত সপ্তাহব্যাপি দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরায় মতবিনিময়

আপডেট সময়: ০৩:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪