আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার তিন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সেনা বাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে। রোববার (১৭ নভেম্বর) ভোররাত দেড়টার দকে আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকা থেকে মো. আব্দুল খালেক-(৪৫), মো. উজ্জ্বল হোসেন ও মো. আনারুল ইসলাম অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ছুরি, ১টি কুড়াল, ৩টি চাপাতি, ৪টি রাম দা এবং ৪টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরার আশাশন উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মো. রজব আলী গাজীর ছেলে মো. আব্দুল খালেক, প্রতাপনগর গ্রামের মো. বাবর আলী গাজীর ছেলে মো. উজ্জ্বল হোসেন ও কুড়িকাউনিয়া গ্রামের মৃতঃ ওয়াজেদ আলীর ছেলে মো. আনারুল ইসলাম।

সাতক্ষীরায় সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বাতায় জানানা হয় যে, সেনা বাহিনীর আশাশুনি আর্মি ক্যাম্প কর্তৃক গত ১৫ নভেম্বর জানতে পারে যে, প্রতাপনগর এলাকায় ৩ জন চাদাবাজের কাছে অবৈধ অস্ত্র রয়ে়ছে। ওই দিন দুপুরে আশাশুনির আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ কর্তৃক স্থানীয় রাজনীতিবিদ এবং তাদের অনুসারীদের নিয়ে ক্যাম্পে নিরাপত্তা সম্পর্কিত কনফারেন্স করেন। এসময় সবার সাথে কথা বলা শেষে সন্দেহভাজন উল্লেখিত ৩ জনকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রের কথা অস্বীকার করলে তাদেরকে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্পে প্রেরণ করা হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ১৭ নভেম্বর ভোর রাত দেড়টার দিকে লেঃ কর্নেল আরিফুল হক, ৩৭ বীর এর নেতৃত্বে একটি টহল দল প্রতাপনগরের উদ্যেশ্য বের হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। পরে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারকৃতদেরকে রোববার বিকাল ৪টার দিকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি আব্দুল খালেক গাজীর নামে আশাশুনি থানায় ১২ টি, উজ্জ্বল গাজীর নামে ৭ টি ও আনারুলের নামে ৮ টি মামলা রয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার তিন

আপডেট সময়: ০২:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪