আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া স্বামীর সন্ধানের গৃহবধূর সংবাদ সম্মেলন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয়ে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের রেজাউল ইসলামের সন্ধানের দাবি জানিয়েছেন তার স্ত্রী নাছিমা খাতুন। রোববার (১৭ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা খাতুন বলেন, আমার স্বামী রেজাউল ইসলাম একজন গরিব অসহায় এবং নিরিহ প্রকৃতির মানুষ। তিনি পেশায় একজন দীনমজুর। এলাকায় থেকে কাজ করে জীবিকা নির্বাহ করা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে গত কয়েক বছর আগে ঢাকায় গিয়ে তিনি রিক্সা চালানো শুরু করেন। বর্তমানে তিনি ঢাকাতে রিক্সা চালিয়েই আমাদের সংসার পরিচালনা করেন। কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফকে সন্ত্রাসীরা হত্যা করে। কিন্তু স্থানীয় দলাদলির কারণে পরিকল্পিতভাবে মোশরাফ হত্যা মামলায় আমার স্বামী রেজাউল ইসলামকে আসামি করা হয়। পরবর্তীতে আমার স্বামী ওই পরিকল্পিত হত্যা মামলায় আদালত থেকে জামিন গ্রহণ করেন এবং ধায্য দিনে আদালতে হাজিরা দেন। ওই মামলা ছাড়া আমার স্বামীর নামে আর কোন মামলা নেই।

তিনি আরো বলেন, আমার স্বামীর একার উপার্জনেই দুই সন্তানসহ আমাদের ৪ জনের সংসার চলে। সহায় সম্পত্তি না থাকায় বাধ্য হয়ে তিনি ঢাকায় গিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঢাকার সাভারে একটি বাসা ভাড়া নিয়ে কয়েকজন একসাথে থাকেন। আমার জানামতে তিনি কোন রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন না। কিন্তু ১৬ নভেম্বর সকাল ৮টার দিকে সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার সাভারের বাসায় গিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। সাথে সাথে সাভার থানায় যোগাযোগ করলে সেখান থেকে আমাদের সাতক্ষীরায় খবর নিতে বলেন। আবার সাতক্ষীরা থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নিতে গেলেও তারা আমার স্বামীর আটকের বিষয়ে কিছুই জানে না বলে জানান। এরপর সাতক্ষীরা কারাগারেও খোজ নিয়েছি সেখানেও নেই। আটকের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান পাইনি। আমার স্বামীর বিরুদ্ধে নতুন কোন মামলাও নেই। আর যদি থাকেও তাহলে আইনগত ভাবে আটক করে তাকে কারাগারে পাঠাবেন। কিন্তু ২৪ ঘন্টায়ও তার কোন সন্ধান কেন আমরা পাবো না। স্বামীর সন্ধান না পাওয়ায় সন্তানদের নিয়ে আমি চরম উদ্বিগ্নতার মধ্যে দিনাতিপাত করছি।

তিনি দ্রুত তার স্বামী রেজাউল ইসলামের সন্ধানের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া স্বামীর সন্ধানের গৃহবধূর সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৩:০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪