আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

উপকূলীয় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষে দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়ন সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে রোববার (১৭ নভেম্বর) দুপুরে “বসত বাড়ির আঙিনায় অভিযোজিত এবং টেকসই সবজী চাষ” শীর্ষক ৪ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরস্থ লিডার্সের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত হোসেন, টিম লিডার অসিত মন্ডল, টিম লিডার (ভারপ্রাপ্ত) রেখা খাতুন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মশালায় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষ, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা তৈরি করা হচ্ছে। এ উদ্যোগ উপকূলীয় নারীদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লিডার্সের এ উদ্যোগ জলবায়ু অভিযোজন প্রচেষ্টার একটি উদাহরণ এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে এটি উল্লেখযোগ্য অবদান রাখবে। কর্মশালায় লিডার্সের অন্যান্য কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

উপকূলীয় নারীদের অভিযোজিত ও টেকসই সবজী চাষে দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা

আপডেট সময়: ০৩:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪