আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে রবিউল ইসলাম (৬৪) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে উত্তর কালিগঞ্জের তারালী মোড় সংলগ্ন শানপুকুর থেকে জনতার সহায়তায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রবিউল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

নিহতের জামাতা ওমর ফারুক (৪৭) জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তার শ্বশুর তারালী চৌরাস্তার পরিবহন কাউন্টার এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে রাত ১১টার দিকে স্থানীয় চাউল ব্যবসায়ী বরুণ ঘোষের আড়তের সম্মুখে পুকুরের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে জনতা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, তার শ্বশুর বিএনপি করতেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মিথ্যা মামলাসহ জুুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। শ্বশুরের হার্টের সমস্যা ছিল, তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি উদঘাটনের দাবি জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান পুকুর থেকে বৃদ্ধেও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

পুকুর থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৩:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪