আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক হাবিবুল্লাহ গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ কারি দক্ষিণবঙ্গের বহুরূপী শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, এক যুগেরও বেশী সময় ধরে সাতক্ষীরা ও যশোর জেলাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম ছিল আসামি-হাবিবুল্লাহ হাবিব। তার নামে কালোবাজারি, দাঙ্গা ঘটানো, সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিস্ফোরক সামগ্রী নিজ আয়ত্তে রাখা, অস্ত্র ব্যবসা, জমি দখল, সরকারি চাকরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ মোট ৯ টি মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর বিএনপি নেতাদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে এবং ছাত্র সমন্বয়কদের সাথে তাল মিলিয়ে চলে এই হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হাবিবের বিরুদ্ধে ২০১১ সালে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হত্যাচেষ্টা সহ অন্যান্য মামলা, ২০১৫ সালে সাতক্ষীরা কালীগঞ্জ থানায় নারী ও শিশু মামলা, ২০২০ সালে ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানায় প্রতারনা মামলা এবং ২০২২ সালে দেবহাটা থানায় প্রতারনাসহ উক্ত আসামির নামে দেশের বিভিন্ন থানায় ছদ্ম নামে একাধিক মামলা আছে। গ্রেপ্তারকৃত হাবিবুল্লাহকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, প্রতারক হাবিবুল্লাহ গ্রেপ্তার

আপডেট সময়: ১২:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪