আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় শিশু অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

“বাল্যবিয়ে রুখব, সম্ভাবনার আগামী গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুরিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এসিএমও এর জেলা পরিচালক মুশফিক উর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসিএমও এর খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক সুদীপ্ত দেবনাথ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এস.এম শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক ভানুবতী সরকার, সহকারী শিক্ষক খালেদা খাতুন ও সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি বলেন, সাতক্ষীরা জেলায় আমরা বাল্যবিয়ে শূন্য শতাংশে নিয়ে আসার চেষ্টা করব। “কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদস্য মুশফিকুর রহমান , সদস্য নাজিফা নিশাত নুহা এবং সাধারণ সম্পাদক রেহনুমা তাহসিন রিমিতিনি বলেন, এই সামাজিক ব্যাধিকে আমরা একসাথে নির্মুল করব এবং বাল্যবিয়ে প্রতিরোধে সর্বাত্মক সচেতন থাকব।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে। কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা আনন্দের সহিত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস, ফাতেমা ও লামিয়া আলিফ। এই তিন জনকে মোটিভেশনাল বই পুরষ্কৃত করা হয়। শিক্ষার্থী লামিয়া জানায়, কর্মশালায় সে শিশু অধিকার আইন ও বাল্যবিবাহ আইন সম্পর্কে জানতে পেরেছে এবং এই কর্মশালাটি থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতে পেরে সে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসবে। অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন সাতক্ষীরা শাখার উদ্যোগে ও সৈয়দ মেহেদি রাসেল ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় শিশু অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা

আপডেট সময়: ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪