আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভাতা কার্ড দেয়ার নামে প্রতারণা, যুবকের সাজা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড করে দেয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা নেয়ার অভিযোগে সাইফুল ইসলাম (২৯) নামে এক যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) আটকের পর তাকে এই সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সফর উদ্দীন মোড়লের ছেলে।

কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান জানান, সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সমাজসেবা অফিস থেকে ভাতা ও সুবর্ণ নাগরিক কার্ড করে দেওয়ার নাম করে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো।

গত কয়েক মাস আগে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর এলাকার আঞ্জুয়ারা খাতুন নামে এক নারীর কাছ থেকে সমাজসেবা অফিসের কার্ড করে দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় প্রতারক সাইফুল ইসলাম।
ভুক্তভোগী ওই নারীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে উপজেলা তিনি মঙ্গলবার সকালে প্রতারক সাইফুলকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাইফুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম সাজা প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান আরও জানান, ‘উপজেলা সমাজসেবা অ‌ফিস থেকে ভাতা ও সুবর্ণ নাগ‌রিক কার্ড পেতে কোন টাকা লাগে না। কেউ টাকা চাইলে প্রমাণসহ ধরে নিয়ে আসুন। দোষীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ভাতা কার্ড দেয়ার নামে প্রতারণা, যুবকের সাজা

আপডেট সময়: ১০:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪