আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্র্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহকারি কমিশনার (ভূমি) অতিশ সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা সভাপতি আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা আক্তার অন্বেষা, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য অ্যাডভোকেট মনিরউদ্দিন, সদস্য বিশিষ্ট কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদক এর উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, মো. মহসীন আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, মডারেটর এর দায়িত্ব পালন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সময় নিয়ন্ত্রক’র দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মো. রেজাউল করিম প্রমুখ। সপ্তাহ ব্যাপি সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময়: ০৩:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪