আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে বিজিবি’র অভিযানে ৬কেজি ১১৫ গ্রাম রূপার গহনা উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার (১১ নভেম্বর) সাকল সাড়ে ৮টার দিকে কলারোয় উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে এই রূপার গহনা উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি সদস্যরা কোন চোরাচালানীকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ১ হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তলুইগাছা এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ভারতীয় রূপার গহনা উদ্ধার করে। এগুলো অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত রূপার গহনার ওজন ৬ কেজি ১১৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৯৮ হাজার ৯০৫ টাকা।

এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি (সাধারন ডায়েরী) করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সীমান্তে বিজিবি’র অভিযানে ৬কেজি ১১৫ গ্রাম রূপার গহনা উদ্ধার

আপডেট সময়: ১২:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪