আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে -অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

দেয়াড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আমজেদ হোসাইন’র সভাপতিত্বে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ কবিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জেলা মাজলীসুল মুফাস্সিরীন এর সেক্রেটারি মাওলানা আহমদ আলী, সাবেক শিবির নেতা শামসুল আলম বুলবুল, দেয়াড়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ তামজিদ হোসেন, সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, শহিদ হাসান মিকদাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, আমাদের অপরাধ, আমরা সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে সর্বপ্রথম যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী, সমৃদ্ধ, ইনসাফপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা সম্ভব। আজকের যুব সমাজই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় ¯্রােতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়।

তিনি আরো বলেন, বাংলাদেশের যত বড় বড় অর্জন সেগুলোও যুব সমাজের পরিশ্রমের ফসল। হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীরের মতো প্রাণচঞ্চল যুবকদের হাতেই এসেছে আমাদের বড় বড় অর্জন। তাই জাতির এই ক্রান্তিকালে যুব সমাজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং সত্যের পতাকা উড্ডয়ন ও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে -অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

আপডেট সময়: ০৫:৩১:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪