আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে প্রধান শিক্ষকের উপর হামলা চালালো ছাত্রদল নেতা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে মোঃ আয়ুব আলী নামে এক প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতা আব্দুস সালাম ও তার সঙ্গীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালীনি ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালামের নেতৃত্বে উক্ত হামলায় বিদ্যালয়ের চাকুরীচ্যুত কর্মচারী গোলাম কিবরিয়াসহ সাত/আট জন অংশ নেয় বলে অভিযোগ। এসময় চোখে মুখ ও মাথায় মারাত্বক আঘাতপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাৎক্ষনিক স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর মোল্যা ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হামলার শিকার শিক্ষক আয়ুব আলী জানান বিদ্যালয়ে পৌছে তিনি নিজ অফিসে বসে দাপ্তরিক কাজ করছিলেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদল নেতা আব্দুস সালামের নেতৃত্বে সাত/আট তরুন অফিস কক্ষে ঢুকেই তাকে মারধর শুরু করে। এসময় তার ডাক-চিৎকারে পাঠদানরত অপরাপর শিক্ষকরা শেনীকক্ষ ছেড়ে এগিয়ে এলে হামলাকারীরা আবারও আসার হুমকি দিয়ে চলে যায়।

আয়ুব আলী জানান প্রায় তিন বছর পুর্বে বিদ্যালয়ের এলএমএসএস(নৈশ প্রহরী) পদে কর্মরত গোলাম কিবরিয়ার চাকুরী চলে যায়। এক ছাত্রীকে অপহরণ ও পর্ণ ভিডিও ধারণসহ পুর্বের একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকের নির্দেশে পরিচালনা পর্ষদ তাকে চাকুরীচ্যুত করেন। সে ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতাকে নিয়ে তার উপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা আব্দুস সালাম জানান কিবরিয়ার চাকুরীর বিষয়ে কথা বলার জন্য প্রধান শিক্ষকের অফিসে গিয়েছিলাম। বাদানুবাদের একপর্যায়ে উত্তেজিত হয়ে কিবরিয়া সামান্য মারধর করলেও অন্যরা প্রধান শিক্ষকের গায়ে হাত দেয়নি।

উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। উর্দ্ধতন নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার প্রস্তাব পাঠানো হবে। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু জানান প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় তারা আইনের পথে হাঁটবেন। আহত আয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীল মোল্যা জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়দের বক্তব্য শুনেছেন। হামলার শিকার প্রধান শিক্ষককে জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন। লিখিত অভিযোগ সাপেক্ষ্যে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

শ্যামনগরে প্রধান শিক্ষকের উপর হামলা চালালো ছাত্রদল নেতা

আপডেট সময়: ০৫:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪