আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খলিলুর রহমান মাদানীর পিতা আব্দুল জব্বার তরফদারের মৃত্যুতে সাতক্ষীরা জামায়াতের শোক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানীর পিতা আব্দুল জব্বার তরফদারের মৃত্যুতে গভীর শোক জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
মরহুম আব্দুল জব্বার তরফদারের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতারা বলেছেন, মরহুম আব্দুল জব্বার তরফদার একজন গুণিজন ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি অসংখ্য ভালো কাজ করে গেছেন। মহান আল্লাহ তায়ালা মরহুম আব্দুল জব্বারের জীবনের ভুলভ্রান্তি ক্ষমা করে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে। বার্ধক্যজনিত কারণে ৯৫ বছর বয়সে ৬ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন। ৭ নভেম্বর শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামে
নিজ বাসভবনে তিনি ইন্তিকাল করেন। শুক্রবার (৮ নভেম্বর) জয়নগর মাদানী ফাউন্ডেশন জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মসজিদের সামনে চিরনিদ্রায় শায়িত করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে জানাজা পূর্ব শোক সভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের প্রতিনিধি হিসেবে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্যাহ। এসময় অন্যান্যের মধ্যে তামিরুল্লাত কামিল মাদ্রাসার মুফাসসিরিন আবুল কাশেম, মিরসরাই পীর সাহেব আব্দুল মোমেন নাসেরী, খুলনা বায়তুল মোকাররম মসজিদের খতিব অধ্যক্ষ আজিজুর রহমান সিদ্দিকী এবং খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রহমত উল্যাহ, সাতক্ষীরা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, জেলা কর্মপরিসদ সদস্য অধ্যাপক মোসলেম উদ্দীন, আব্দুল জলিল, বিএনপির উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

খলিলুর রহমান মাদানীর পিতা আব্দুল জব্বার তরফদারের মৃত্যুতে সাতক্ষীরা জামায়াতের শোক

আপডেট সময়: ০২:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪