আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ২

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যৌথ বাহিনীর সদস্যরা এক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামের শাজাহান আলীর ছেলে মুকুল হোসেন ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শহরের অদূরে কুচপুকুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাজাহান আলীর ছেলে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকায় নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়েছে।

দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত অস্ত্রটি সদর থানায় জমা রাখা একজন পাবলিকের অস্ত্র। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা

সাতক্ষীরায় থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ২

আপডেট সময়: ০৩:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪