মাত্র ৬ মাস ২৮ দিনে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করায় মাদরাসাতু আল-ফুরকানের উদ্যোগে হিফজুল কুরআন এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে ৩ নভেম্বর রবিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির ও সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি এবং বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান।
প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যাপক মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১০ জন হাফেজের হাতে এ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এদের মধ্যে তানভির হাসান মেহেদী, সাতক্ষীরা খুলনারোড মোড় বাস টার্মিনাল সংলগ্ন মাদরাসাতু আল-ফুরকানের ছাত্র, বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোনাখালি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান গাজীর ছেলে তানভির হাসান মাত্র ৬ মাস ২৮ দিনে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, তিন ভাষায় বক্তৃতা, কৌতুক, ইসলামী সঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন দর্শকদের মুগ্ধ করে। বক্তারা বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে মাদরাসাতু আল-ফুরকান সমাজে বিশেষ ভূমিকা পালন করছে।
রিপোর্টার 
























