আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ১০দিনে প্রেসক্লাবের তিন সদস্যের মৃত্যু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

একটি শোক কাটিয়ে উঠতেই আরেকটি শোকে কাতর সাতক্ষীরার সাংবাদিক সমাজ। গত ১০দিনের ব্যবধানে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য তিনজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ দিনের সহকর্মীকে চিরদিনের জন্য হারিয়ে শোকাহত তাদের সহকর্মীরা।

গত ২৪ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, কৃষকলীগ নেতা দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক স. ম. তাজমিনুর রহমান টুটুল (৫৫) রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এরপর ২৭ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার কল্যাণীতে এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করেন দৈনিক যশোর পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা মুকুল। দীর্ঘদিন তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন।

মাত্র ১০দিনের ব্যবধানে সাতক্ষীরার সাংবাদিকদের মধ্য থেকে হারিয়ে গেল তিন সদস্য। সাতক্ষীরার সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা

সাতক্ষীরায় ১০দিনে প্রেসক্লাবের তিন সদস্যের মৃত্যু

আপডেট সময়: ০২:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪