আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত খাল পাড়কে প্রেসক্লাব উদ্যান ঘোষণা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

প্রাণসায়ের খালের দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসাবে শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে সাতক্ষীরায় কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পর্ব পাড়কে “প্রেসক্লাব উদ্যান” ঘোষণা করেছেন। এর আগে সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত প্রাণসায়ের খালের পূর্ব পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শ্ওান, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, শহিদুল ইসলাম, আব্দুল আলিম, রাহাত রাজা, সাকিবুর রহমান বাবলা, এসএম বিপ্লব হোসেন, হোসেন আলী, আফজাল হোসেন, হাবিবুর রহমান সোহাগ, মোস্তফা রায়হান সিদ্দিকী, এমএম মিনালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী শনিবার সকালে একযোগে প্রাণসায়ের খালের দুই পাড়ে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি সংস্থা, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং সেচ্ছাসেবী সংগঠনসহ সুধীজন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে এই খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।

তিনি আরও বলেন, এই অভিযান ও বৃক্ষ রোপণ শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিত এই উদ্যোগ অব্যাহত রাখবো। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকদের এই বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামীতে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা

পাকাপুল থেকে গার্লস স্কুল ব্রিজ পর্যন্ত খাল পাড়কে প্রেসক্লাব উদ্যান ঘোষণা

আপডেট সময়: ০২:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪