আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২ নভেম্বর) সাতক্ষীরায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে সমবায় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, এফ এম সেলিম আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুর রব ওয়ার্ছী প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বন্ধন সমবায় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মো. মুর্শিদ আলম, মো. জাফর ইকবাল, মো. আশরাফ আলী, রাজিব প্রসাদ ঢালী, সুবির কুমার ঘোষ, কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. লুৎফর রহমান মন্টু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সভাপতি মো. মোখলেসুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে খুদ্র ঋণের চেক বিতরণ ও সমবায়ে বিশেষ অবদানের জন্য একজন সমবায়ী ও ১১ সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এবং ৬ জন দুগ্ধ খামারির মাঝে ৬ লাখ টাকা চেক বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় অফিসের পরিদর্শক রাম প্রসাদ ঢালী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

আপডেট সময়: ০২:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪