আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শিক্ষক ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে (৩১শে অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এই সমাবেশে স্থানীয় শিক্ষকদের মাঝে শিক্ষার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্যামনগর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক এস এম ফজলুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হোসনে সাইফুল্লাহ রাজা, কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আসাদুজ্জামান, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আজহারুল ইসলাম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ আব্দুল হামিদ, এবং মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি আলহাজ মাওঃ মোঃ অহিদুজ্জামানসহ উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে শিক্ষকদের মধ্যে আন্তরিক সহযোগিতা ও একাত্মতার প্রয়োজন। শিক্ষকদের মূল ভূমিকা হলো নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা। এজন্য শিক্ষকদের পেশাদারিত্বের মান উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে সহনশীল করতে হবে।” এসময় তিনি সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর সুতরাং শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবী বেসরকারি শিক্ষকদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে।
বিভিন্ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবী জানান। এছাড়াও শিক্ষকদের কল্যানে সকল দাবী আদায়ের আগামী দিনের আন্দোলনে সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা পালনের আহ্বান জানান। উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওঃ আব্দুর রহমান, মাওঃ মইনুদ্দিন মাহমুদ, ও মাওঃ গোলাম মোস্তফা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন শ্যামনগর শাখার সভাপতি এস এম ফজলুল হক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার রেজাউল ইসলাম ও মাওঃ মহসিন আলম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা

শিক্ষক ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আপডেট সময়: ০৮:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪