আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কুরআনের মাহফিলে ইসলামের কথা বলার অপরাধে সাঈদীকে হত্যা করা হয়েছেঃ সাতক্ষীরায় মাসুদ সাঈদী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

কুরআনের মাহফিলে ইসলামের কথা বলার অপরাধে পরিকল্পিতভাবে আমার বাবা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হত্যা করা হয়েছে। আজকের এই মাহফিলে আপনারা আমার বাবার কথা শুনতে চেয়ে ছিলেন কিন্তু খুনি সরকার তা হতে দেয়নি। আমি শুধু মাত্র তাঁর প্রতিছবি হিসেবে সাতক্ষীরার এ ময়দানে এসেছি।
সাতক্ষীরা ইটাগাছা সমাজ কল্যান পরিষদের সার্বিক ব্যবস্থপনায় মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপি ৮ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রথম দিনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক কাউন্সিলর আলহাজ¦ আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাশার। মাহফিলে প্রধান বক্তার আলোচনা রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অথ্যাপক ড. মুহাম্মদ ফয়জুল হক। মাহফিলে মাওলানা আহম্মদ আলী, সাতক্ষীরা শিবিরের সভাপতি আল মামুন, সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, স্থানীয় জামায়াতের সভাপতি, ব্যবসায়ী আবুল কাশেমসহ বিভিন্ন উলামায়ে কেরাম।
মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগের ইতিহাসই হত্যার ইতিহাস। শেখ মুজিব ১৯৬৪ সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। ২০১০ সালে ক্ষমতায় এসে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সেনাবাহিনীর ৫৭ জনকে তারা হত্যা করেছিল, যা একটি যুদ্ধেও এতসংখ্যক অফিসার শহিদ হয়নি। ২০১৩ সালে তথাকথিত ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর মিথ্যা মামলার রায় দিয়েছিল, সেই প্রতিবাদে যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল তখন শেখ হাসিনার নির্দেশে গুলি করে ৩শ মানুষকে হত্যা করেছে। ৫ মে শাপলা চত্বরে এই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ একত্রিত হয়েছিলেন নাস্তিকদের বিচারের দাবিতে; তখন ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা রাতের আঁধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছিল। শেখ হাসিনার হাত হাজারও—লাখো মানুষের রক্তে রঞ্জিত। অবিলম্বে তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের আহবান জানান তিনি।
তাফসিরুল কুরআন মাহফিলে দ্বিতীয় দিনে ঢাকা মহনগর উত্তরের সেক্রেটারী ড রিজাউল করিম, সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মাহফিলে টাইফুন খুলনা, কপোতাক্ষ ও আলোক শিল্পীগোষ্ঠির ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কুরআনের মাহফিলে ইসলামের কথা বলার অপরাধে সাঈদীকে হত্যা করা হয়েছেঃ সাতক্ষীরায় মাসুদ সাঈদী

আপডেট সময়: ০৩:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪