আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় স্কুলে স্কুলে চলছে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সাতক্ষীরায় স্কুলে স্কুলে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলা ব্যাপী এ কর্মসূচি শুরু হয়। এর আগে গত ২৪ অক্টোবর সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এদিন কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা পুলক চক্রবর্তী, মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান প্রমূখ।

এদিকে রোববার সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডা. রাশেদ উদ্দীন মৃধা।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, আসমাতারা জাহান, মো. হাফিজুল ইসলাম, মো. নজিবুল ইসলাম, গীতা রানী সাহা, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, অরুন কুমার মন্ডল, স্বাস্থ্যকর্মী রণজিৎ কুমার ঘোষ, আসাদুজ্জামানসহ অন্যরা।

অনুরূপভাবে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল, নবারুণ গার্লস হাইস্কুল, টাউন গার্লস হাইস্কুল, আব্দুল করিম গার্লস হাইস্কুলসহ সকল জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডা. রাশেদ উদ্দীন মৃধা জানান, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ নভেম্বর থেকে মোট ১৮ কর্মদিবস চলবে। এর মধ্যে প্রথমে ২৪ থেকে ৭ নভেম্বর ১০ কার্যদিবসে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রে ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ৮ কর্মদিবস কমিউনিটির অস্থায়ী এবং স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান কার্যক্রম চলবে। টিকাদান সেশন ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলার ১৭৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬১৪টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী ৮৫ হাজার ১০৭ এবং কমিউনিটি পর্যায়ে ১৯০৪টি কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী ৩ হাজার ৩৪৪ জন মোট ৮৮ হাজার ৪৫১ মেয়েকে এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হবে। জেলায় স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ৮টিসহ মোট কেন্দ্রের সংখ্যা ৫৩০৭টি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় স্কুলে স্কুলে চলছে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন

আপডেট সময়: ০১:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪