আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সুবর্ণজয়ন্তী উৎসব

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা-পা করে ফুলকুঁড়ি আসরের ৫০ বছর পূর্ণ হয়েছে। সংগঠনটির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এই শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার চৌকশ সালমান রাফিদের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার পরিচালক মাহমুদ হাসান। ভার্চুয়ালে সভাপতির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ কামাল উদ্দিন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক তাওহিদুল ইসলাম, খুলনা মহানগর পরিচালক ইমরান হোসেন প্রমুখ।সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে
সাতক্ষীরা শহর এর বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিশুকিশোদের ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা কর্তৃক আয়োজিত মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ প্রতিযোগিতা, ৫০ টিসি প্রতিযোগিতা, সুবর্ণজয়ন্তী আন্ত:স্কুল বিতর্ক উৎসব, ফুলকুঁড়ি প্রিমিয়ার লীগ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, কেরাত প্রতিযোগিতা, সহ ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা, আবৃত্তি, থিম সং, নাটিকা সহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয় ফুলকুঁড়ি সংগীতের মাধ্যমে।

এসময় অতিথিবৃন্দ ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নিজেদের সৎ, নির্মোহ, নৈতিক, মানবিক ও সাম্য সামাজিক ন্যায় কল্যাণ রাষ্ট্র গঠনের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে যার নিবন্ধন নং ঢ-০৪৫৯। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার সুবর্ণজয়ন্তী উৎসব

আপডেট সময়: ০৩:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪