আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বদরুজ্জামান (৭০) নামে এক বৃদ্ধ নিহত ও মীর জুবায়ের (১৯) নামে অপর এক যুবক আহত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলাধীন কালিগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর আনসারের ভাটা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ বদরুজ্জামান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। আহত মীর জুবায়ের একই উপজেলার মৌতলার ঝড়ুখামার গ্রামের নুরুল আলমের ছেলে। তিনি শ্যামনগরের নকিপুর বাজারের একজন গার্মেন্টস ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গার্মেন্টস ব্যবসায়ী মীর জুবায়ের দোকান বন্ধ করে মটরসাইকেলে শ্যামনগরের নকিপুর বাজার থেকে মৌতভাটারলার ঝড়ুখামার গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রতিমধ্যে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের খানপুর আনসারের  সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ বদরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মীর জুবায়েরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার পথে বৃদ্ধ বদরুজ্জামানের মৃত্যু হয়। এছাড়া আরেকজনের অবস্থা আশঙ্কাজনজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে। শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

আপডেট সময়: ১১:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪