আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিনিময়ে গাছ পেল শিক্ষার্থীরা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছের চারা জমা করা ছিল সারি সারি। এই চারা নেওয়ার জন্য টাকা দেওয়ার প্রয়োজন নেই। দিতে হবে প্লাস্টিকের বর্জ্য। নিজের রুমে বা ব্যাগে থাকা অব্যবহৃত প্লাস্টিকের বোতল দিলেই গাছ পাবেন শিক্ষার্থীরা। অনেকে আশপাশের বর্জ্য প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট কুড়িয়ে এনেও নিচ্ছেন গাছ। মঙ্গলবার (২২ অক্টোবর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়। পরিবেশ রক্ষার্থে এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে সচেতনতা সৃষ্টিতে বেলা ১২টায় বালিকা বিদ্যালয়টিতে এই ব্যতিক্রমী আয়োজন করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রোধে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম সাতক্ষীরা’। এ সময় শিক্ষার্থীদের মাঝে আয়োজনটি ভিন্ন রকম সাড়া ফেলেছে। অনেক শিক্ষার্থী নিজের হলরুমে জমে থাকা প্লাস্টিকের বোতল নিয়ে এসেছেন গাছ নেওয়ার জন্য। এছাড়াও বিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে থাকা সাধারণ মানুষকেও এসে প্লাস্টিক দিয়ে গাছ নিয়ে যেতে দেখা গেছে। ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, বর্তমানে দেশের তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র হুমকির সম্মুখীন হচ্ছে। নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা। আমরা শিক্ষার্থীদের বলে দিয়েছিলাম বাড়িতে বা আশপাশে জমে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট নিয়ে আসার জন্য। শিক্ষার্থীরা প্লাস্টিকের বর্জ্য নিয়ে এসে তার বিনিময়ে গাছ নিয়ে গেছে। আমরা জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছ বিতরণ করেছি। ধীরে ধীরে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিনিময়ে গাছ পেল শিক্ষার্থীরা

আপডেট সময়: ০২:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪