আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বেনাপোলে ৫ শতাংশ শুল্কে ২৩২৮৪০ পিস ডিম খালাস

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করে আনা ডিমের চালান ৫ শতাংশ শুল্কে সোমবার (২১ অক্টোবর) থেকে খালাস দেওয়া শুরু করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। আগে ২৫ শতাংশ শুল্কে খালাস দেওয়া হতো। চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাবেন আমদানি কারকেরা। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০টি ডিমের একটি চালান আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশন কাস্টমস থেকে খালাস নিয়েছেন। আগে প্রতিটি ডিমে ১ টাকা ৮৩ পয়সা শুল্ক দিতে হতো। এখন থেকে প্রতিটি ডিম মাত্র ৭৬ পয়সা শুল্ক পরিশোধ করতে হচ্ছে। এখন থেকে ভারত থেকে আমদানি করা নতুন চালানের প্রতিটি ডিম ৯ টাকায় পাইকারি বাজারে বিক্রি করতে হবে। গত শনিবার (১৯ অক্টোবর) রাতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে হাইড্রোল্যান্ড সলিউশনের ডিমের চালান। কম শুল্কে (৫ শতাংশে) ডিমের চালানটি ছাড় করতে দুইদিন সময় বেশি লেগেছে আমদানিকারকের। ডিমের এই চালানটি কাস্টমস থেকে ছাড় করতে কাগজপত্র দাখিল করে সিঅ্যান্ডএফ এজেন্ট রাতুল এন্টার ন্যাশনাল।

বাজার দর নিয়ন্ত্রণে এবং সরবরাহ বাড়াতে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শুল্ক কমানোর একটি আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রবিবার (২০ অক্টোবর) এই নির্দেশ আসে বেনাপোল কাস্টমসে।

এদিকে, ডিম আমদানি বাড়লেও বাজারে কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। এখনও ৬০ টাকা দরে প্রতি হালি ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের। আমদানিকারক প্রতিষ্ঠান হাইড্রোল্যান্ড সলিউশনের স্বত্বাধিকারীর প্রতিনিধি ইকরামুল হাসান সজিব বলেন, সরকার নির্ধারিত কম শুল্কে বন্দর থেকে ডিম খালাস নিতে দুইদিন দিন বেশি সময় লেগেছে। আজ পণ্য চালানটি ৫ শতাংশ শুল্কে খালাস নিয়েছি। এখন দাম আগের চেয়ে কমবে। প্রতিটি ডিম বাজারে ৯ টাকার মধ্যে বিক্রি হওয়ার কথা।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, দুইদিন দিন পর বন্দর থেকে আমদানিকারক ডিমের চালান খালাস নিয়েছেন। আমদানিকারকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। পূর্ব নির্ধারিত ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ শুল্কায়নে চালান খালাস দেওয়া হয়েছে। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে প্রায় ১০ লাখ ডিম আমদানি হয়েছে। একটি মাত্র আমদানিকারক প্রতিষ্ঠান এসব ডিম আমদানি করেছে। সরকারের তরফ থেকে কয়েকটি প্রতিষ্ঠানকে ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এসব প্রতিষ্ঠান এখনো ডিম আমদানি করেনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

বেনাপোলে ৫ শতাংশ শুল্কে ২৩২৮৪০ পিস ডিম খালাস

আপডেট সময়: ০২:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪