আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঘুষ, চাঁদাবাজি, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

দুর্নীতি, অনিয়মের দিন শেষ। ঘুষ, চাঁদাবাজি, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। আমরা এমন সমাজ গড়বো যেখানে থাকবে না কোন জেল, হাজত। মানুষ অপরাধ করবে না। ফলে কোন বিচারের প্রয়োজন হবে না। গ্রামগুলো হবে আদর্শ গ্রাম। আমি ২০০৮ সালে আমার এলাকায় ১৬টি গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করেছি। আজও সেখানে কোন অশান্তি, বিশৃঙ্খলা নেই। গ্রামের মানুষ নিজেরাই তাদের সমস্যার সমাধান করেন।

সোমবার (২১ অক্টোবর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসব কথা বলেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে সভায় আরো উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, মেজর মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী মিলন কুমার ঘোষ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জেলা প্রশাসক আরো বলেন, আমি কি করছি নিজের বুকে হাত রেখে বিবেকের কাছে প্রশ্ন করেন। সমাজে ভাল ও খারাপ দুই ধরনের মানসিকতার মানুষ আছে। নিজেদের কর্ম বিচার করলে আমরা বলতে পারব আমরা কোন পথে আছি। কিছু শয়তান, দুষ্টু লোক সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপরও সবাই এক সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক হিসাবে ট্যাক্সের টাকায় মাসের বেতন নেন। কিন্তু কিছু মানুষ তা ভুলে গিয়ে বাড়তি আয়ের প্রতিযোগীতা করেন। সেসব ভুলে গিয়ে মানুষের সেবায় কাজ করেন। এতে মানুষের ভালবাসা ও পরকালে মুক্তি পেতে পারেন। কেউ টাকা চাইলে বলবেন, টাকার কথা ভুলে যান, সঠিক কাজ করেন। নিজেদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখলে দুর্নীতিবাজরা সুবিধা করতে পারবে না।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ঘুষ, চাঁদাবাজি, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে

আপডেট সময়: ০২:১৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪