আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য জামায়াতের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে কোনো যুবক বেকার থাকবে না। বেকারত্বের কারণে কেউ আত্মহত্যা করবে না এবং ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। বিচারের জন্য কারও দয়ার দিকে তাকিয়ে থাকতে হবে না। তিনি শুক্রবার কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামায়াতের উপজেলা যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবির, শিক্ষক সমিতি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। গাজী নজরুল ইসলাম বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আল্লাহ তায়ালার বিধান অনুযায়ী সামাজিক সুবিচার কায়েম হবে। যুবকদের হাতে কাজ তুলে দেওয়া হবে, তারা আদর্শ জাতি গঠনে ভূমিকা রাখবে।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য জামায়াতের

আপডেট সময়: ১২:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪