আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় এককেজি গাঁজাসহ মাদককারবারি দুই ভাই গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ মাদক কারবারি দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া গ্রামের অশোক দাসের বাড়িতে অভিযান চালিয়ে এই গাজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই মাদককারবারি হলো, সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া গ্রামের মৃত নিরাপদ দাসের দুই ছেলে অশোক দাস (৫৫) ও ষষ্ঠী দাস (৪৫)। সাতক্ষীরা ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা শাখা পুলিশের একটি মাদকবিরোধী অভিযানিক দল সন্ধ্যায় বাবুলিয়া গ্রামের অশোক দাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখার অভিযোগে অশোক দাস ও তার ভাই ষষ্ঠী দাস কে গ্রেফতার করা হয়। আসামী অশোক দাস চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা কিরে আসছিল। আসামী দ্বয়ের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

সাতক্ষীরায় এককেজি গাঁজাসহ মাদককারবারি দুই ভাই গ্রেপ্তার

আপডেট সময়: ০২:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪