আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩ Logo কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo শ্যামনগরে বিসিডিএস’র বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo তালায় ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্য নিয়ে ক্যাম্পেইন শুরু Logo সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত Logo শ্যামনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী পিতা-পুত্র গ্রেপ্তার Logo ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১৯৪০ টাকা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে প্রেরণা’র নির্বাহী পরিচালকের জেল-জরিমানা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে জেলা পরিষদের গাছ কাটার অভিযোগে বেসরকারি সংস্থা প্রেরণা’র নির্বাহী পরিচালক ও স্থানীয় মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা গোস্বামীকে (৪৫) কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় তাকে জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শর্মিষ্ঠা সরকার জানান, উত্তর কালিগঞ্জে ওয়াপদা অফিসের পাশে জেলা পরিষদের ডিসিআরকৃত জায়গায় ঘেরাবেড়া দিয়ে সেখানে মেহগনিসহ কয়েকটি গাছ কর্তন করে প্রেরণা এনজিও’র লোকজন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ঘটনাস্থলে যেয়ে গাছ কাটার অনুমতি না থাকার বিষয়টি জানতে পেরে গাছ কাটা বন্ধ করতে বলেন।

গাছ কাটা অব্যাহত রাখায় পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস সেনা সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রেরণা’র নির্বাহী পরিচালক সম্পা গোস্বামীকে ১শ’ টাকা জরিমানা ও দুই দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা

কালিগঞ্জে প্রেরণা’র নির্বাহী পরিচালকের জেল-জরিমানা

আপডেট সময়: ১২:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪